ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

শেরপুরে জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুর জেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শেরপুর শহরের নিউমার্কেটস্থ দৈনিক তথ্যধারা সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নবগঠিত শেরপুর জেলা প্রেসক্লাবের আহ্বায়ক আল আমিন খান এবং সদস্য সচিব মনিরুজ্জামান রিপন।

সভায় শেরপুর সদর, শ্রীবর্দী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী এবং নকলাসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মুক্ত আলোচনা পর্বে বক্তারা সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকাকে আরও শক্তিশালী করার বিষয়ে নানামুখী ও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। একই সঙ্গে শেরপুর জেলার সার্বিক উন্নয়নে ও সাংবাদিকদের অর্থনৈতিক উন্নয়ন এবং অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জেলার গণমাধ্যমকে এগিয়ে নিতে নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত