
তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়। গতকাল শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- রাজাপুর গ্রামের রেজাউল করিম ও মাতা শিউলি বেগম দম্পতির বড় ছেলে এইচএসসি ১ম বর্ষের ছাত্র শেফাউল করিম সিফাত (১৮) এবং ৮ম শ্রেণির ছাত্র শোয়েব করিম স্বচ্ছ (১৪)। তারা দুই ভাই জেলা শহরের ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং রেজাউল-শিউলি দম্পতির একমাত্র সন্তান।
?একই সঙ্গে দুই সন্তান হারিয়ে নিঃসন্তান বাবা-মা এখন বাকরুদ্ধ, শোকাহত আত্মীয়স্বজন, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুই ভাই একসঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে ছোট ভাই স্বচ্ছ নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। চোখের সামনে ছোট ভাইকে পানিতে ডুবতে দেখে বড় ভাই শিফাত তাকে বাঁচাতে যায়, কিন্তু খরস্রোতা তিস্তার প্রবল স্রোতে একপর্যায়ে দুজনই নিখোঁজ হয়ে যায়।