ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকালে জয়মনিরহাট খাদ্য গুদামে ধান ও চাল সয়গ্রহের উদ্বোধন করেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জাবেদ আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চলতি মৌসুমে লটারির মাধ্যমে এ উপজেলায় প্রতিকেজি ৪৯ টাকা দ্বরে ১৬৮৩ টন ধান ও প্রতিকেজি ৩৬ টাকা দ্বরে ১০৬৬৩ মে. টন চাল সংগ্রহ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত