ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল রোববার দুপুর ১টার সময় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায়। নিহতের নাম শ্রীকান্ত মালাকার (২৫)। তিনি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া মুখী একটি ট্রাক মৌলভীবাজারগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় শ্রীকান্ত মালাকারের মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে পালিয়ে গেলেও উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত