ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জলঢাকায় এক বাড়ি থেকে ৮ গরু চুরি

জলঢাকায় এক বাড়ি থেকে ৮ গরু চুরি

নীলফামারীর জলঢাকায় একই রাতে এক বাড়ি থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের সরকার পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে পশু ডাক্তার আনারুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনারুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ৩/৪ টার দিকে বজ্রসহ ঝড় বৃষ্টি হচ্ছিল। এমন সময় আমার গোয়ালঘরে থাকা ৩টি গাভী, ৩টি বাছুর ও ২টি বগনা গরুসহ মোট ৮টি গরু কে বা কারা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। একইসঙ্গে ৮টি গরু চুরি হওয়ায় নিঃস্ব হয়েছে পড়েছেন ভুক্তভোগী ওই পরিবার। অন্যদিকে এক রাতে এতগুলো গরু চুরি হওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার ক্ষুদ্র খামারি ও কৃষকদের মধ্যে আতংক বিরাজ করছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে এরইমধ্যে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত