ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

১০ কেজি ওজনের টিউমার অপসারণ

১০ কেজি ওজনের টিউমার অপসারণ

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকগণ সব কিছু বিবেচনা ও পরীক্ষা- নিরীক্ষা করে গত সোমবার অত্যন্ত সময় সাপেক্ষ সার্জারি অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। চন্দ্র রেখা চাকমার শরীর থেকে সফলভাবে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে।

রাঙামাটি সদর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ৬নং বালুখালি থেকে বিগত ১৩ মে ২৬: চন্দ্ররেখা চাকমা স্বামী-জগদীশ ত্রিপুরা টিউমার সমস্যা নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভর্তি হয় একজন বয়স্ক মহিলা রোগী। বয়সের কারণে টিউমার সমস্যার বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় তিনি অনেকটা শয্যাশায়ী ছিলেন। রোগীর পরিবার ছিল হতাশাগ্রস্থ এবং আতঙ্কিত। অবশেষে লোকমুখে শুনে তিনি ও তার পরিবার হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসার ওপর ভরসা রাখেন।

সার্জারি অপারেশনটি সফলতার সঙ্গে সম্পন্ন করেন ডা. আবদুল্লাহ আল মামুন, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) এবং ডা. সাগর নন্দী জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) বিভাগের টিম সদস্যগন। এই সময়সাপেক্ষ, সফল অপারেশনটি সফলভাবে শেষ করাতে জেনারেল হাসপাতাল, রাঙ্গামাটির তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা ও আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খান পুরো অপারেশন টিমণ্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত