ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শিগগিরই শুরু

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শিগগিরই শুরু

উচ্চশিক্ষার আলো ছড়াতে যাচ্ছে দেশের সর্ব-উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে। অবহেলিত এই জনপদের শিক্ষা খাতকে এগিয়ে নিতে নবগঠিত ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।

আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে শুরু হবে দেশের এই নতুন বিদ্যাপীঠের শিক্ষা কার্যক্রম। গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।

গত ৭ মে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন শিক্ষা, গবেষণা, সংস্কৃতি চর্চা এবং আধুনিক জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের নিবিড় সম্পর্ক রয়েছে। এর ভাবমূর্তিনির্ভর করে দেশে-বিদেশে এর সুনামের ওপর। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই জনপদের সুনামও জড়িয়ে আছে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রস্তুতি এরমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত