ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যস্ততা বেড়েছে কুষ্টিয়ার কামারপাড়ায়

ব্যস্ততা বেড়েছে কুষ্টিয়ার কামারপাড়ায়

কোরবানির ঈদ সামনে এলেই বাড়ে কামারপাড়ার ব্যস্ততা। কুষ্টিয়ায় এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দা, বটি, চাপাতি ও ছুরি তৈরির কাজ। লোহা পিটিয়ে দেশীয় অস্ত্র তৈরিতে দম ফেলারও সময় নেই কামারশিল্পীদের। তবে নানা সংকটের মধ্যেও বাপ-দাদার এই পেশা টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। হাপরের বাতাসে দাউ দাউ করে জ্বলছে কয়লার আগুন। সেই আগুনে তপ্ত লোহাকে হাতুড়ির আঘাতে পিটিয়ে তৈরি হচ্ছে দা, বটি, চাপাতি আর ছুরি। কোরবানির ঈদ এলেই কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়, রাজার হাট, চৌড়হাস কালিশঙ্করপুরসহ কামারপাড়াগুলো যেন ফিরে পায় পুরোনো প্রাণচাঞ্চল্য। হাপরের ফুঁসফাঁস শব্দ আর লোহা পেটানোর টুং-টাং আওয়াজে মুখর হয়ে ওঠে প্রতিটি কামারশালা। বছরের এই সময়টাকেই ঘিরে সবচেয়ে বেশি কাজের চাপ থাকে কামারশিল্পীদের। পশু কোরবানির সুবিধার্থে তৈরি করা হচ্ছে নানা ধরনের দেশীয় ধারালো অস্ত্র। পাশাপাশি চলছে পুরোনো দা-বটি ও ছুরিতে শান দেওয়ার কাজও।

এদিকে প্রয়োজনীয় কাঁচামালের অভাব ও কারিগরদের মজুরি বৃদ্ধির পাশাপাশি বিদেশি অস্ত্রের আমদানির কারণে হাতে তৈরি অস্ত্রের বিক্রয় মূল্যও কম। তারপরও বাপ-দাদার পেশাকে ধরে রাখতে চাই কামারপাড়ার বাসিন্দারা। একসময় গ্রামবাংলার প্রতিটি এলাকায় ছিল কামারদের কদর। আধুনিক ও বিদেশি পণ্যের ভিড়ে সেই ঐতিহ্য কিছুটা হারালেও কোরবানির ঈদ এলেই আবারও বাড়ে দেশীয় অস্ত্রের চাহিদা। কামারবাড়িতে দা ও চাপাতি নিয়ে আশা আশরাফুল ইসলাম বলেন, কুরবানির ঈদ আসলেই এই অস্ত্রগুলো ব্যাবহার হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত