ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুর সিটি কর্পোরেশনে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

রংপুর সিটি কর্পোরেশনে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের টিসিবির উপকারভোগীদের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার রংপুর সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নিম্নবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নিম্নআয়ের মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে বিতরণ করার জন্য স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। টিসিবির কার্যক্রমকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে উপকারভোগীদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এর মাধ্যমে সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য রংপুর সিটি কর্পোরেশনে গতকাল বুধবার পঞ্চম ধাপে ৩৩টি ওয়ার্ডে ২৭৮১টি কার্ড বিতরণ করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মোট ৯৯২৬৮টি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ৭৯৮৯৮টি কার্ড বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত