ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে শিক্ষাবৃত্তি বিতরণ

কিশোরগঞ্জে শিক্ষাবৃত্তি বিতরণ

কিশোরগঞ্জে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে এসব চেক বিতরণ করে। গতকাল বুধবার দুপুরে জেলার কটিয়াদী উপজেলা শাখা অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ করেন, সহকারী কমিশনার ভূমি ও কটিয়াদী পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা।

ডিএসকে’র কিশোরগঞ্জ পশ্চিম জোনের সহকারী পরিচালক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ১৩১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত