
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় এক ব্যক্তির মস্তকবিহীন শরীর গাছে বাঁধা পাওয়া গেছে। আর লাশের পাশেই মাটিতে পড়েছিল বিছিন্ন মাথা। তভর পরনে প্যান্ট ছিল, তবে গায়ে কোনো জামা ছিল না। বুকে কোপের চিহ্ন ছিল।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আনুমানিক ৪৩ বছর বয়সী এক ব্যক্তির মস্তকবিহীন দেহ গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ও পাশেই মাটিতে পড়ে থাকা বিচ্ছিন্ন মাথা দেখে স্থানীয়রা খবর দেন পাগলা থানা পুলিশে। পরে পুলিশ এসে সকাল ১০টা নাগাদ খণ্ডিত মাথা ও দেহ উদ্ধার করে।
পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ শুরু করে।