ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ডুয়েটের নবনিযুক্ত ভিসির সঙ্গে ছাত্রদল নেতাদের সাক্ষাৎ

ডুয়েটের নবনিযুক্ত ভিসির সঙ্গে ছাত্রদল নেতাদের সাক্ষাৎ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় গিয়ে সংগঠনটির প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ছাত্রদলের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ড. মোহাম্মদ ইকবাল স্যার একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক হিসেবে সুপরিচিত। আমরা আশা করছি, তার নেতৃত্বে ডুয়েটে আধুনিক, গবেষণাবান্ধব ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে উঠবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও একাডেমিক বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানে তিনি উদ্যোগ নেবেন।

শাখা ছাত্রদলের সেক্রেটারি আব্দুল কাদের বলেন, আমরা আশা করছি, নতুন উপাচার্য স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব হবে। বিশেষ করে গবেষণা ও ল্যাব সুবিধার উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশাসনিক জটিলতার দ্রুত সমাধান এবং ক্যাম্পাসে একটি সহনশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সৌজন্য সাক্ষাৎ শেষে নবনিযুক্ত উপাচার্যের সফলতা কামনা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত