ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার কাঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে তামিম (১৩) ও সুরুজ মিয়ার ছেলে সাদমান (১৪)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চার বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তামিম ও সাদমান গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য দুই বন্ধু চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির পর দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত