
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে হয়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলমডাঙ্গা পৌর এলাকার মৃত খন্দকার এনামুল হকের ছেলে হৃদয় হোসেন (২২) এবং হাঁপানিয়া দক্ষিণপাড়ার মৃত আলীহিম বিশ্বাসের ছেলে আশরাফ আলী (২৭)।
জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের এরশাদপুর গ্রামের মক্তবপাড়ায় মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন হৃদয় হোসেন।
কাজ চলাকালে মোটরে পানি না আসায় তিনি মোটরটি উঁচু করে ধরার চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।