ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রামিসা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন আমির হামজা

রামিসা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন আমির হামজা

রাজধানীর পল্লবীতে ৮ বছরের মেয়ে শিশু ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি ও সংসদে আয়াতের আইন কার্যকরের দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা।

গত বৃহস্পতিবার রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আমির হামজা সম্পর্কে অনলাইনে প্রচারে থাকা ‘তানভির টিভি-২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে বক্তব্যটি পোস্ট করা হয়েছে। বক্তৃতায় আমির হামজা বলেন, দেশের যে আইন আছে সেই আইনে রামিসা, আছিয়া, তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যিই ধর্ষণের বিচার করা লাগে তাহলে কোরআনে সূরা আন-নূরের আয়াতের আলোকে বিচার করা লাগবে। তিনি বলেন, এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন। তাহলে বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা স্বপ্নদোষও বন্ধ হয়ে যাবে।

আমির হামজা বলেন, এটা কোন ওয়াজ মাহফিল, তাফসিরুল মাহফিল না। সংসদে গলাবাজি করা না। কোন মঞ্চ বক্তব্য, বিবৃতি কিংবা মানববন্ধন করা না। ধর্ষণ জীবনেও বন্ধ হবে না, যদি শরিয়তের আইন বাংলাদেশে কায়েম না করা যায়।

আমির হামজা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী একজন সংসদ সদস্য হিসেবে সংসদের নেতা। আপনারও একটা মেয়ে আছে। এই রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করেন তো। রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো। তাহলে বাংলাদেশে কি অবস্থা হয়ে যেত এতক্ষণ। আমার মনে হয় ধর্ষক যেখানেই থাকুক তাকে ধরে নিয়ে এসে ১৪ টুকরা করে ফেলতেন। আমির হামজা বলেন,আমিও বাবা। আমারও তিনটা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে আমার মেজো মেয়ের কথা মনে হচ্ছে। তিনি ধর্ষককে উদ্দেশ্য করে বলেন, মানুষ এতো নিচে নামে কি করে। আপনি কোন রুচিতে পাঁচণ্ডছয় বছরের মেয়েকে ধর্ষণ করলেন। আবার মেরে ফেললেন। এ সময় আমির হামজা বলেন, মানুষ নামের এই জানোয়ারগুলোর বিচার শুধুমাত্র জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না। এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত