ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সাটুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা

সাটুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ঈদুল আযহা উপলক্ষে সাটুরিয়ার কোনও রাস্তায় ও কোনও যানবাহনে ডিজে পার্টি হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। গতকাল শনিবার সাটুরিয়া উপজেলার মিনি হল রুমে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা সভার বিভিন্ন সদস্যদের বক্তব্যের উত্তরে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, সাটুরিয়ার বিভিন্ন গ্রামে টং বসিয়ে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা আড্ডা দেন।

তা গতকাল থেকেই অপসরারণ করা শুরু হয়েছে।

ইভটিজিং, বাল্য বিয়ে, মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে কথা বলেছেন তিনি। অবৈধ বালু, মাটি উত্তোলনে এরইমধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কাজী মোহাম্মদ অনিক ইসলাম আরও বলেন, সাটুরিয়া বাসষ্ট্যান্ড ও বালিয়াটি জমিদার বাড়িতে যানজট ঠেকাতে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়ন করা হবে।

মাসিক আইনশৃঙ্খলা সভায় আরও বক্তব্য দেন- সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি মোশারফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, আবুল বাশার সরকার, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত