
কৃষকের ভাগ্য উন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য, কৃষকের বদৌলতেই আজ আমরা এমপি, মন্ত্রী, অফিসার।
তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নে কখনোই সম্ভব নয়। গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এসব কথা বলেন। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টার প্রেনরশিপ ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস উপজেলা নির্বাহী আশরাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে আরও বক্তব্য রাখেন ৩৩, গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ি আসনের বিএনপির নমিনী ফারুক আলম সরকার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, বিএনপি’র উপজেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, জামায়াতে ইসলামীর আমির ইব্রাহিম হোসেন, সেক্রেটারি আব্দুল গফুর, সাংগাঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহিন প্রমুখ।