
খুলনা মহানগরী দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটির ঘাট এলাকার ঘেরে ওমর ফারুক রা?ব্বি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদুল ইসলাম জানায়, গতকাল শনিবার দুপুরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানায় মাদক ব্যবসার বিরোধের জেরে খুন হতে পারে রাব্বি। সে মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল। রাব্বি এলাকায় একজন ইয়াবা কারবারি ছিল। বর্তমানে সে আরমান গ্রুপের সদস্য ছিল। ওসি আরও জানান, গত শুক্রবার রাতে যেকোনো সময় তাকে প্রতিপক্ষ গুলি করে হত্যা করে ঘেরে ফেলে রেখে যায়। নিহত রাব্বি খানজাহান আলী থানার জাব্দীপুর এলাকার শাহ আলমের পুত্র।
খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম পাড়া খুঁটির ঘাট এলাকার মাছের ঘেরে গুলিবিদ্ধ অবস্থায় ওমর ফারুক রাব্বী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত ওমর ফারুক রাব্বী মোস্তর মোড় এলাকার ভাড়া বাসায় বসবাস করতো। তার গ্রামের বাড়ী সাতক্ষীরা জেলায়। রাব্বির মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ এঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে জানায়।