ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ

চাঁদপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি প্রসারণ প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কার্যালয়ের সামনে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, কৃষক আমাদের দেশের মেরুদণ্ড বলা হয়।

যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের জনগণের জন্য কৃষি কাজ করে খাদ্য শস্য উৎপাদন করে। সেই কৃষকদের জন্য কিছু যন্ত্রপাতি সরকার থেকে দিয়েছে। উনাদের কাছে অনুরোধ থাকবে যন্ত্রগুলো যখন আপনারা চালাবেন, যন্ত্রগুলো কিভাবে মেনটেন করতে হয়, যন্ত্রগেুলা কিভাবে সার্ভিসিং করে রাখতে হয় এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে টাইমলি করবেন। যন্ত্রপাতি আপনারা সঠিক ভাবে পরিচালনা করলে অন্ততপক্ষে ১০-১৫ বছর চালাতে পারবেন।

তিনি আরো বলেন, ধাপে ধাপে আরো কিছু যন্ত্রপাতি আসবে। আপনারা সততার সাথে সাধারণ কৃষকদেরকে এ যন্ত্রের মাধ্যমে সহযোগিতা করবেন। সরকার নির্ধারিত টাকা আপনারা নিবেন। এর বেশি কেউ নিবেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার এফ এম এন জামিউল হিকমা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত