ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ার খোকসায় ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের খোকসার শিমুলিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাক রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়।

এই ঘটনায় নিহত ৪ জনের মধ্যে একজনের নাম নাবিল ও আরেকজনের নাম রাফিয়া খাতুন। নিহত অন্য দুইজনের জনের পরিচয় ত পাওয়া যায়নি। নিহত ৪ জনের ৩ জন পুরুষ ও একজন মহিলা। ৫০ জন যাত্রী নিয়ে বাসটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলো। পথিমধ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুটিপাড়া এলাকার আঞ্চলিক মহাসড়কে ঘটে দুই দুর্ঘটনা। আহতদের মধ্যে ৯ জনকে খোকসা থেকে কুষ্টিয়ায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাকিদের মধ্যে ৭ জন খোকসায় চিকিৎসাধীন রয়েছেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানায়, ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ, পলাতক রয়েছে ট্রাকের ড্রাইভার হেলপার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত