ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

তিতাসে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

তিতাসে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

কুমিল্লার তিতাসে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে জিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিভিন্ন শ্রেণিভেদে শ্রেষ্ঠত্বের একটি তালিকা শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রকাশ করে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে মোহাম্মদ জমির আলী। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষিকা আফরোজা পারভীন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. আবুল বাশার, শ্রেষ্ঠ শিক্ষিকা আফরোজা সুলতানা, শ্রেষ্ঠ কাব শিক্ষক তাইজুদ্দিন আহম্মদ, শ্রেষ্ঠ কাব শিক্ষিকা রত্না আক্তার নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত