
ময়মনসিংহের গফরগাঁওয়ে নামাজের সময় মসজিদের পাশেই মেলায় উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠে। প্রতিবাদ করায় মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলীর ওপর নৃশংশ হামলার ঘটনা ঘটায় মেলার আয়োজকরা। পরে এ ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ। গত শনিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ পূর্বপাড়ার এলাকা থেকে একমাত্র আসামি সাইফুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। পূর্বপাড়ার মনজুরুল হকের বাড়িতে আত্মগোপনে ছিলেন সাইফুল। প্রসঙ্গত গত শুক্রবার রাতে এশার নামাজের সময় মসজিদের পাশেই স্থানীয় যুবকদের আয়োজিত মেলায় এশার নামাজের ওয়াক্তে উচ্চস্বরে মাইক বাজছিল। নামাজের ব্যাঘাত ঘটায় সরদারবাড়ি মসজিদের ইমাম মাওলানা ইউসুফ মাইক বন্ধের অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাওলানার উপর হামলা চালায় মেলার আয়োজকরা। হামলায় ইমাম মাওলানা ইউসুফ হোসেনের বাঁ চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার যশরা ইউনিয়নের বখুরা সরদারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার রাতে গফরগাঁও থানায় একটি মামলা হয়। মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহার নামীয় একমাত্র আসামি উপজেলার বখুরা গ্রামের মৃত করিম মাস্টারের ছেলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলার পর আসামি গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছিল।