ঢাকা সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বাসচাপায় দারোয়ানের মৃত্যু

বাসচাপায় দারোয়ানের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপা পড়ে বিল্লাল হোসেন (৪৮) নামে হাসপাতালের দারোয়ানের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভূঁইয়ার ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস্ সিটি স্ক্যান হাসপাতালের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় লোকজন সিসিটিভি ফুটেজ দেখে জানান, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঠিক তার পেছনে ছিল বোগদাদ পরিবহনের অন্য বাস। বোগদাদ বাসটি আইদি বাসটি অতিক্রম করতে চেয়েছিল, কিন্তু আইদি পরিবহনের বাসটি বোগদাদকে অতিক্রম করার সুযোগ না দিলে বোগদাদ বাসটি রং সাইডে প্রবেশ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত