
বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা, সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থা চালু করা হবে।
গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শীলমুদ সুলতান আহমেদ - তাহেরা ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শতাধিক সাধারণ মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন জুলাই শহিদদের কারণে জনগণ আজ স্বাধীনভাবে কথা বলছে এবং আমিও একজন জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে তাদেরকে ছেড়ে দিয়ে আমাকে গ্রেপ্তার করতে হাত উড়িয়ে দিলাম।
সুতারং জুলাই সনদ বর্তমান সরকার অক্ষরে অক্ষরে পালন করবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল চৌধুরী সাইফের সভাপতিত্বে প্রধান শিক্ষক জাফর উদ্দিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, চাটখিল মহিলা কলেজের সভাপতি আতিয়া মাহবুব, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যকারি সভাপতি মানিক ভূঁইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, মেম্বার আক্তার হোসেন, মফিজুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।