
গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইসি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে গতকাল সোমবার সকালে বীরগঞ্জ অফিসার্স ক্লাবে বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে গ্রামীণ সড়কের কোর রোড় নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার যাচাইকরণ দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. রেজওয়ানুল ইসলাম (রিজু), কর্মশালায় আলোচক হিসেবে দিকনির্দেশনা বক্তব্য রাখেন বেটস কনসালটিং সার্ভিস লিমিটেডের জিআইএস স্পেশালিষ্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার, বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, পাল্টা পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম, নিশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ভাবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউ রহমান রাজু, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম চৌধুরী শাহীন। এছাড়াও কর্মশালায় ডিআইএসডি ভিত্তিক তথ্য বিশ্লেষণ ও কারিগরি কার্যক্রমে অংশ নেন বেটস কনসালটিং সার্ভিসের সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যালিস্ট ফাহিম আহমদ দিব্র। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম মিলন সহ বীরগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা ও বীরগঞ্জ উপজেলা এলজিইডির সকল কর্মকর্তা কর্মচারী। বক্তারা বলেন, বীরগঞ্জ উপজেলার গ্রামীণ সড়কের দুর্দশা এবং বৃষ্টির দিনে সাধারণ জনগণের যাতায়াতে বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হয়। বীরগঞ্জ এলজিইডি প্রকৌশলী মো. হুমায়ুন কবির সকলকে আশ্বাস দেন সকল প্রকার গ্রামীণ সমস্যায় জর্জরিত রাস্তাগুলো ক্রমান্বয়ে পাকা করণ করা হবে।