ঢাকা রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না

বললেন স্বাস্থ্যমন্ত্রী
এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের যতদিন নরম থাকার ছিল, আমরা নরম থেকেছি। আর কিন্তু নরম থাকার উপায় নেই। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না। এর চাইতে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চাইতে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না। ছিলও না।

গতকাল শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আমরা শেষ হবো না, আপনারা শেষ হবেন। কেউ নিজ বাড়িতে বা কর্মস্থলে নিরাপদে থাকতে পারবেন না। কারণ সবাই সবার কর্মকাণ্ড সম্পর্কে জানে।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করবেন না। সবাই মিলে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করি। দেশকে এগিয়ে নিতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, লাখ লাখ বাংলাদেশি ছেলেমেয়ে বিদেশে কাজ করছেন। তারা যদি টাকা না পাঠাতো দেশের রিজার্ভ শূন্য হয়ে যেতো। কেউ খেতে পারতেন না, বেতনও পেতেন না। কাজেই সুঠাম সুন্দর মানুষ আমাদের তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে আমাদের তৈরি করতে হবে। সারাবিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশিরা।

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, লক্ষ লক্ষ লোক বিদেশে রয়েছে। তারা যদি দেশে টাকা না পাঠাত, তাহলে রিজার্ভ শূন্য হয়ে যেত। কেউ খেতে পারতেন না, চাকরির বেতনও পেতেন না। তাই আমাদের সুস্থ, দক্ষ ও যোগ্য তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে।

এর আগে মন্ত্রী ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসিসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধের সরবরাহ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত