ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়েটের নবনিযুক্ত ভিসির মতবিনিময়

চুয়েটের নবনিযুক্ত ভিসির মতবিনিময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সঙ্গে চুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন চুয়েট এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম। এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, আমরা চাই চুয়েটের সবকিছু একটা সুন্দর সিস্টেম এর ভেতর চলে আসুক। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। চুয়েটের শিক্ষার্থীরা দেশসেরা মেধাবীদের প্রতিনিধি। তাদের থেকে দেশ ও জাতি অনেক কিছু প্রত্যাশা করে। শিক্ষার্থীদের বড় মন মানসিকতা ধারণ করতে হবে। দেশ-বিদেশে চুয়েট এর সুনাম যাতে তুলে ধরা যায়, শিক্ষা গবেষণায় যাতে কাঙ্খিত অগ্রগতি আনা যায়, সে লক্ষ্যে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলোকে সহায়ক শক্তি হিসেবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত