ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার চেক প্রদান

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার চেক প্রদান

বিভিন্ন সময় নেত্রকোণা জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত ছয় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বুধবার নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ছয় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত সর্বমোট ২৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। গত বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নেত্রকোনা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।চেক হস্তান্তরের সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর মো. আল ইমরান, বিআরটিএ নেত্রকোণা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) জি এম নাদির হোসেন, মোটরযান পরিদর্শক রুহুল আমিন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত