
ঝালকাঠি শহরের সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচাল করেছে পৌরসভা কর্তৃপক্ষ। গত শনিবার সকালে সদর হাসপাতালের সামনে সড়কে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন ও সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় জেলা প্রশাসন ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুটপাত দখলমুক্ত করে হাসপাতালগামী রোগী, জনসাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এ অভিযান পরিচালিত হয়।