প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৩ আগস্ট, ২০২৬
এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে ক্যন্সার আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসায় টাকা তুলে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে সখীপুরের একদল শিক্ষার্থী। তাদের সেই উদ্যোগের খবর প্রধানমন্ত্রীর নজরে এলে অসুস্থ লাইলী বেগমের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।
গতকাল শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ২ লাখ টাকার চেক লাইলী বেগমের পরিবারের হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। এ সময় তিনি জানান, চিকিৎসার জন্য শিগগিরই আরও ৩ লাখ টাকা দেওয়া হবে। - আলোকিত বাংলাদেশ