ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মুন্সীগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাংস্কৃতিক ঐক্য পরিষদ, মুন্সীগঞ্জের আয়োজনে হয়ে গেল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল শনিবার মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ঐক্য পরিষদ ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মন্ডল, সিনিয়র সহসভাপতি অসিত চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ মোড়ল, সংগীতশিল্পী সুমন চৌধুরী, চিত্রশিল্পী তাহের মাহমুদ, রতন মৃধা, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মাহবুব উল আলম স্বপন, বাউল জাহাঙ্গীর, নৃত্যশিল্পী মেহেদী হাসান, নাট্যশিল্পী কাজী আল আর রেজিয়া নিপা, ধলেশ্বরী কলতান সামাজিক সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত