ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইয়াবা সেবনের দায়ে ৯ যুবকের কারাদণ্ড

ইয়াবা সেবনের দায়ে ৯  যুবকের কারাদণ্ড

ঢাকার সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনের অভিযোগে ৯ জন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করা হলে, আদালত শুনানি শেষে সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৬ জনকে ৬ মাস এবং বাকি ৩ জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- শাহাদাত হোসেন সায়েম, সজল হোসেন মুন্না, ফজলে রাব্বি, মাসুদ হোসাইন, মিজান আহমেদ জয়, রাসেল মোল্লা, মেহেদী হাসান মুন্না, সালমানুর রহমান ও নয়ন। পুলিশ সূত্রে জানা যায়, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় একদল যুবক প্রকাশ্যে মাদক সেবন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে প্রকাশ্যে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ওই নয় যুবককে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত