ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাজাপুর কলেজে নবীনবরণ

রাজাপুর কলেজে নবীনবরণ

ফেনীর দাগনভূঞা উপজেলার অন্যতম সেরা স্বতন্ত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাজাপুর কলেজে ২০২৬ সালের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজাপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মীর আহমেদ কাউসার।

রাজাপুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোস্তফা জামান এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর কলেজের সাবেক অধ্যক্ষ মো.ছায়েদ আলী স্বপন, নবীন বরণ অনুষ্ঠান বাসতবায়ন উপ-কমিটির আহবায়ক আবদুল হাইয়ুম জুয়েল, বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক শাহজালাল ভূঞা, রাজাপুর কলেজের শিক্ষক প্রতিনিধি হারুনুর রশীদ ও অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ। কলেজের সহকারী অধ্যাপক রহিমা আক্তার এর সঞ্চালনায় নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার। এসময় উপস্থিত ছিলেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, কলেজের শিক্ষক মণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এসময় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এছাড়াও নজরুল বর্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গানে প্রথম স্থান অর্জনকারী রাজাপুর কলেজের শিক্ষার্থী নাহিদা সুলতানা রাইচা, আবৃত্তিতে ২য় স্থান অর্জনকারী ফারহানা আক্তার ও রচনায় ২য় স্থান অর্জনকারী সাদিয়া আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত