
বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সরকারি চাল ১৫ টাকা কেজি দরে বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে মামলা হওয়ায় ডিলার সাহিদা বেগম নামের ওই মহিল ার ডিলারশীপ বাতিল হয়।
সেই স্থানে লটারীর মাধ্যমে অপর রাজ ট্রেডার্স প্রোপাইটার আয়েন উদ্দিন নতুন ডিলার নিয়োগ প্রাপ্ত হন। গতকাল বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে তার অফিস কক্ষে জনসম্মুখে প্রত্যক্ষ লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন— সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, পরিসংখ্যান অফিসার লায়লা আরজুমান বানু, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সহ সভাপতি বেনজীর রহমানসহ বিভাগীয় কর্মকর্তা, কয়েকজন ডিলারশীপ আবেদনকারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
আদমদীঘি উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাহিদা বেগমের নামের ডিলার সরকারি চাল বিতরণে নানা অনিয়ম করার অভিযোগে তদন্ত সাপেক্ষে মামলা হওয়ায় প্রশাসন তার ডিলারশীপ বাতিল করেন।
সেই ডিলারের পরিবর্তে নতুন ডিলার নিয়োগ আহবান করা হলে ১৫ জন ডিলার প্রার্থী আবেদন করেন। এরমধ্যে ৬জনের কাগজপত্রে ক্রটি থাকায় তা বাতিল করা হয়।
অবশিষ্ট বৈধ ৯জন আবেদনকারীর মধ্যে গতকাল বৃহস্পতিবার লটারির মাধ্যমে ৭নং আবেদকারী মেসার্স রাজ ট্রেডার্স প্রোপাইটার ডহরপুর গ্রামের আয়েন উদ্দিন ডিলারশীপ প্রাপ্ত হন।