
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। শনিবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার ওই গ্রামের মৃত কলম সর্দারের ছেলে।
জানা গেছে, খয়েরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হালিম সর্দার নিহত এবং আরো কয়েকজন আহত হন। আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন,'এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে হালিম সর্দার নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।'
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হাসান জানান, আলামপুর এলাকার সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হে"ছ। তার অবস্'া আশঙ্কাজনক।
একই ঘটনায় একজনকে মৃত অবস্'ায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি বলেন, 'ঘটনাস্'লে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্'িতি স্বাভাবিক রয়েছে।'