ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

তারেক রহমানের হাতে ব্যর্থতার জাদু আছে সাদিক কায়েম

তারেক রহমানের হাতে ব্যর্থতার জাদু আছে  সাদিক কায়েম

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে কেবল ব্যর্থতার জাদু আছে বলে মন্তব্য করে ডাকসু ভিপি সাদিক কায়েম, বিএনপি ই পৃথিবীর একমাত্র সরকার, যেই সরকারের সফলতার থেকে ব্যর্থতাই বেশি। শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলা চত্বরে আয়োজিত ছাত্র ও গণজমায়েতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, আজকে বিএনপির মাথা আউলে গিয়েছে। ৭ মাসের মধ্যে জনবিচ্ছিন্ন হয়ে যায় এমন সরকারের নজির পৃথিবীর নেই, কিন্তু তারেক রহমানের বিএনপি সরকার জনবিচ্ছিন্ন হয়েছে। নির্বাচনের আগে শুনতাম নেতার হাতে জাদু আছে, আমরাও বলি তারেক রহমানের হাতে জাদু আছে, যা কেবল ব্যর্থতার।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জুড়ী-বড়লেখা আসনের সাবেক মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ সহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ডাকসু ভিপি সাদিক কায়েম কুলাউড়া ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা শিবিরের আয়োজনে ছাত্র গণজমায়েতে বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত