
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি বলেছেন দ্রুত পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) এলাকার নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। গতকাল রোববার দুপুর ১ টার দিকে দশমিনা উপজেলার হাজিরহাট এলাকার নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের একথা বলেন। পরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঢাকা (উত্তর) গনঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক শাহ আলম শানু প্রমূখ। এরআগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং নতুন নির্মানাধীন সার্ভে কলেজ পরিদর্শন করেন তিনি।