ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

গুড় পুকুরের মেলা শুরু

গুড় পুকুরের মেলা শুরু

দুই বছর বন্ধ থাকার পর সাতক্ষীরায় আবারও শুরু হয়েছে তিনশ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ। বুধবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত