
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সামিয়া আক্তার (১৫) নামক এক স্কুলছাত্রী গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে। তার পিতার নাম বাবুল শেখ। সে বাঘরা স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।