
ময়মনসিংহের নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে এবং সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় পরিবারের মাঝে ১২০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গাংগাইল ইউনিয়নের শাইলধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেবা ফাউন্ডেশনের সভাপতি ইউসুফ আকন্দ মজিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গে�াবাল ওয়ান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, গাংগাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়া, সদস্য সচিব ডা. সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মান্নান ভূঁইয়া এবং গাংগাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আনসারুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। প্রত্যন্ত ও অসহায় মানুষের বিশুদ্ধ পানির সংকট দূর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করেন তারা। এ সময় টিউবওয়েলের উপকারভোগী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।