ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মধুপুরে গাছের চারা বিতরণ

মধুপুরে গাছের চারা বিতরণ

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে সদস্যদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, মধুপুর ব্রাঞ্চ অফিসের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৫০ জন সদস্যের প্রত্যেকের মাঝে একটি করে আম, লেবু, পেয়ারা ও মেহগনি গাছের চারা দেওয়া হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএফপির রিজিওনাল ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমাদ, বিজিএসের সিডিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরী, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আ. হামিদ, বিজিএস এমএফপির মধুপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. ফিরোজ মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে বিজিএসের সহকারী হিসাবরক্ষক শেখর মিত্র বড়ুয়া, পিও (কৃষি) মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার (ইন্সটিটিউশন বিল্ডিং) মো. সুরুজ মিয়া ও এসডব্লিউ মো. নুর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত