ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গতকাল মঙ্গলবার ছিল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ বছরের প্রতিপাদ্য 'ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি'। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, মহড়াসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

খুলনা : খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অগ্নিকাণ্ড, বজ্রপাত ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, বাংলাদেশ ভৌগলিক কারণেই দুর্যোগপ্রবণ। পূর্বপ্রস্তুতি থাকলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয়। দুর্যোগকালে মানুষের ভোগান্তি বাড়ে। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকাণ্ড, ভূমিকম্প প্রভৃতি দুর্যোগ এখন অনিবার্য বাস্তবতা। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই।আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ময়মনসিংহ : ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাছুম প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিরিন আক্তার, পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক মোহাম্মদ দুলাল আকন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের প্রধান মোহাম্মদ আলমগীর কবির অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক এক বিশেষ সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়। এতে সাধারণ দর্শক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

রংপুর ব্যুরো : রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনাসভা ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক খৃষ্টফার হিমেল রিছিল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রংপুর জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, যেকোনো দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি প্রশমিত করে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য সহনশীলতা ও সচেতনতা প্রয়োজন যা নিজ বাড়ি থেকেই শুরু করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটি-এর সহকারী পরিচালক আজরু উদ্দিন সাফদার প্রমুখ।

ফরিদপুর : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগসচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত কর্মসূচি পালিত হয়। সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। আলোচনা সভায়

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন। এ ছাড়া ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাবনা : ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. উম্মে তাবাসসুম, জেলা ত্রাণ ও পূর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজী দিদারুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক শফিউল ইসলাম, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ

পুঠিয়া : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় র‍্যালি, দুর্যোগ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরষিদ চত্বর থেকে র‍্যালী বের করে পিএন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মহড়ার আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানের আয়োজন করেন পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

ভালুকা : ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে র‍্যালি, উদ্ধার মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই এলাকায় ফিরে আসে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে দুর্যোগকালীন প্রস্তুতি এবং উদ্ধার কার্যক্রমের ওপর মহড়া প্রদর্শন করা হয়। মহড়া শেষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহিদুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিরামপুর : দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টায় বিরামপুর র‍্যালি, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ডেভেলপ দ্য ভিলেজ (ডিভি)র সহযোগিতায় দিবসটি পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা তানজিনা খাতুনের সভাপতিত্বে পিআইও রোকনুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, ডেভেলপ দ্য ভিলেজ (ডিভি)র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক, ফায়ার সার্ভিস প্রতিনিধি, থানা পুলিশ প্রতিনিধি এস.আই সাজিদ, ডিএসবি প্রতিনিধি এস.আই আনিস, শিক্ষার্থী আসমাউল হুসনা জুই।

গফরগাঁও : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভুমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ, ভেটেরিনারি সার্জন দেলোয়ার হোসেন সামি, প্রেসক্লাব সভাপতি আজহারুল হক, দুর্গাপূজা উদযাপন কমিটির নেতা দীলিপ কুমার রায়সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। বক্তারা শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের বিষয়ে বিস্তর আলোচনা করেন।

দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরেও উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ে একটি মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একটি দৃষ্টিনন্দন মহড়া প্রদর্শিত করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রুহুল আমিন, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার ইব্রাহিম হোসেন, আনসার ভিডিপি অফিসার আ. কাদীর,দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মুরাদনগর : কুমিল্লার মুরাদনগরে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নজরুল মিলনায়তনে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক মহড়া ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের বাস্তবায়নে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে এবং বিআরডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম। এ সময় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।

য়াডাঙ্গায় র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, দুর্যোগ মোকাবিলার বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন এবং অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের কোর্টমোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার, আগুন নেভানোর কৌশল এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে বিভিন্ন প্রদর্শনী ও মহড়া পরিচালনা করেন। এ সময় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর উপায় তুলে ধরা হয়। মহড়া শেষে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

রাণীশংকৈল : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, মহিলা দলের সদস্য সচিব আনার কলি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজীবুল করিম এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল মোনেমসহ ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন পেশার মানুষ।

বাঞ্ছারামপুর : বাঞ্ছারামপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,বাঞ্ছারামপুরে একটি দুর্যোগপ্রবণ এলাকা। তবে দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও সচেতনতার অভাবে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। তাই দুর্যোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি নিশ্চিত করা জরুরি। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান। পরে অগ্নিকাণ্ডের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি মহড়া আয়োজন করা হয়।

ডোমার : নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে মহড়া,র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের আয়োজনে ও পল্লীশ্রী'র সহযোগীতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়ন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী'র সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমুখ। এছাড়াও পল্লীশ্রী'র কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) জাকিয়া সুলতানা রোজি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু জুলহাস,উপজেলা সমাজসেবক কর্মকর্তা সানিয়াত সন্ধানি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী শাহরিয়া হাসান শুভসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি প্রদক্ষিণ শেষে দুর্যোগকালীন জরুরি করণীয় ও নিরাপত্তাবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

কাউখালী : পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।দিবসটির কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে কীভাবে নিরাপদে নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। উপস্থিত কর্মকর্তা ও সাধারণ মানুষ গুরুত্বের সঙ্গে মহড়াটি প্রত্যক্ষ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও অগ্নিকান্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, অগ্নিকান্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়।

পীরগঞ্জ : রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ নাজমুল সরকার, পীরগঞ্জ পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম সেবুসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণের পদ্ধতি সরাসরি প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি ভূমিকম্পের সময় নিরাপদে থাকার উপায় ও দুর্যোগ-পরবর্তী করণীয় তুলে ধরে সচেতনতামূলক মহড়া পরিচালনা করা হয়। আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছে।

ভূরুঙ্গামারী : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রহমান প্রমুখ।

ডিমলা : নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে আলোচনা মিলিত হয়।

র‍্যালিতে রেড ক্রিসেন্টের সদস্য, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবুল কাসেম,উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাধব চন্দ্র রায়, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

দিনাজপুর : দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান। তিনি দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. বজলুর রশিদ। স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম।

দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর জিলা স্কুলের শিক্ষার্থী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দিনাজপুর যুব রেড ক্রিসেন্টের সদস্য এবং বিএনসিসির সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত