ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানান কর্মসূচি

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানান কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীতে ফ্রী মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ, মৎস্য পোনা অবমুক্ত করণসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল বুধবার দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও মৎস্য পোনা অবমুক্ত করণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। মেডিকেল ক্যাম্প বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসাপত্র প্রদান করেছেন এবং রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়া মঙ্গলবার

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।

ফেনী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল)-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন।এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য আল ইমরান, বেলাল হোসেন, ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সভায় বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত ও সাংগঠনিক অবদানকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত