ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

তিতাসে আইনশৃঙ্খলা কমিটির সভা

তিতাসে আইনশৃঙ্খলা কমিটির সভা

কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় চলমান মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রাখাসহ উপজেলার সদর এলাকাকে পৌরসভায় উত্তীর্ণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুম, তিতাস থানার ওসি (তদন্ত) মো. মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম প্রমূখ।

এদিকে, সভার আগে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত