
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার বিভিন্ন শাখায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, দেলোয়ার হোসেন সোহেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে প্রতি বছর এ ধরনের আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।