
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে মাসিক আইন শৃঙ্খলা সভা বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম। আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ রবিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তৌসিব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, উপজেলা সমাজবায় অফিসার ওবাইদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জান, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শামিমা আক্তার, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোশাররফ হোসেন মানিক, চেয়ারম্যান কে.এম সালাহ উদ্দীন কামাল, আসহাব উদ্দীন, রেজাউল করিম ইউনুস, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এ.জি.এম ডালিম কুমার, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, মোঃ শহিদুল্লাহ, বিকাশ দত্ত, রাশেদ নুরী, রোকসানা আক্তার, ওসমান গণী, ছনুয়া নুরুল আমীন ছানুবী, শামসুল আলম, বাঁশখালী প্রেসক্লাবের সদস্য সচিব মুহাম্মদ মিজান বিন তাহের, এনজিও প্রতিনিধি নজরুল ইসলাম সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।