ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

স্ত্রীকে আগুনে পুড়িয়ে ও ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

স্ত্রীকে আগুনে পুড়িয়ে ও ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

দোহার উপজেলায় স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া এবং পরে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের খাসিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূ পপি (৩৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মুকসুদপুর ইউনিয়নের খরিয়া এলাকার জিকির কারিগরের ছেলে আনোয়ারের (৩৭) সঙ্গে খাসিরটেক এলাকার আসেছ চৌকিদারের মেয়ে পপির বিয়ে হয়। বিয়ের পর থেকেই আনোয়ার তার স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে দুই মাস আগে ৫ মাসের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন পপি।

স্বজনদের দাবি, একাধিকবার পপিকে নিজের বাড়িতে ফিরে যেতে বললেও তিনি রাজি হননি। এর জেরে বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়িতে আসেন আনোয়ার। এ সময় পপি তাঁর পাঁচ মাসবয়সী শিশুকে স্বামী আনোয়ারের কোলে দিয়ে পানি আনতে গেলে পেছন থেকে তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এরপর সঙ্গে থাকা ছুরি দিয়ে পপির পেটে একাধিকবার আঘাত করেন আনোয়ার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত