ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বন্দরে এলজিইডির কাজের অগ্রগতি ও তদারকি নিয়ে পর্যালোচনা সভা

বন্দরে এলজিইডির কাজের অগ্রগতি ও তদারকি নিয়ে পর্যালোচনা সভা

নারায়ণগঞ্জ এলজিইডি'র আওতায় বন্দর উপজেলায় বাস্তবায়নধীন কাজের অগ্রগতি মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন, তদারকি, মনিটরিং ও পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা এলজিইডি প্রকৌশলী এস এম সামিন ইশরাক এর সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

সভায় প্রধান অতিথি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক ও ভৌগোলিক ভাবে বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটি অন্যতম জেলা। উন্নয়ন কোন ব্যাক্তি বিশেষ হয় না। উন্নয়নের পূর্ব শত হলো আইডি। সরকারের ১ লাখ ৫০ হাজার কোটি টাকা উন্নয়ন প্রস্তাবনা রয়েছে। আপনাদের দীর্ঘ দিনের প্রত্যাশা রাস্তাঘাট ও খাল থননন করে পরিবেশ বান্ধব প্রকল্প উপহার দিতে পারব বলে আশা প্রকাশ করেন।

এ সভায় আরও উপস্থিত ছিলেন- মো. আবু তাহের, সহকারী প্রকৌশলী, এলজিইডি, নারায়ণগঞ্জ, মোহাম্মদ মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী, মাসুম মিয়া, হিসাব রক্ষক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সার্ভেয়ার , মোঃ মাজহারুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার, শাহাদুল্লাহ, কার্য -সহকারী, নুর আলী, কার্য সহকারী, এলজিইডি, বন্দর, নারায়ণগঞ্জ, মেসার্স শিশির কন্সট্রাকশনের পরিচালক মহিউদ্দিন শিশির, জান্নাত ট্রেডাসের পরিচালক ফারুক হোসেন, শিপন এন্টারপ্রাইজের পরিচালক আলামিন ও নাসিম এন্টার প্রাইজের পরিচালক দিমান, সাফওয়ান কন্সট্রাকশনের পরিচালক সোহেল, অনিক এন্টারপ্রাইজের পরিচালক মিজান, প্রিয়াংকা এন্টারপ্রাইজের পরিচালক মিজান, নূর এন্টারপ্রাইজের পরিচালক কাওসার, নিসিম এন্টারপ্রাইজের পরিচালক ধীমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত