
আদমদীঘি উপজেলার সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতন (গীতা স্কুল) এর ১ম বর্ষপূর্তি উৎসব বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দিরে সকাল ৮টায় গীতাপাঠ, শ্রদ্ধাঞ্জলি, গীতাদেবীর আরতি ও পরিক্রমার মধ্য দিয়ে ১ম বর্ষপূর্তি উৎসবের শুভ সুচনা শুরু হয়। এরপর দিনব্যাপী কর্মসচীর মধ্যে গীতাদেবীর আর্শিবাদকৃত সুতোবন্ধন, খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগীতা, প্রসাদ বিতরন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। সনাতনী ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ও ধর্মীয় নৈতিক শিক্ষায় আলোকিত করতে বর্ষপূর্তি উৎসব উপলক্ষে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার রাধামাধব মন্দিরের সভাপতি প্রদীপ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজ কুমার সাহা মিন্টুর সঞ্চালনায় ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাধামাধব মন্দিরের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ঠ সমাজসেবক শোভা বালা সাহা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন ভক্তিবেদান্ত নিকেতন (গীতা স্কুলের) প্রধান শিক্ষক ইসকন প্রভু সংকীর্তন প্রিয় দাস সমর।