
চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজ এ বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এতে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন এর আহ্বায়ক মো ফজলুল হক মাসুদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন এর মহাসচিব মো আজিজুল হক রাজা।